1. news@thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক : দৈনিক সূর্যের ডাক
  2. info@www.thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার খোকশায় ট্রাকের চাকা বিস্ফোরণে চালক নিহত। কুষ্টিয়া দৌলতপুরে কোরআন অবমাননার অভিযোগ ঘিরে সহিংসতা, দরবারে হামলা ও পীর নিহত। সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সানজিদা লিটা। খোকসায় কবরস্থানের মাটি ভরাট করা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫। অজ্ঞান অবস্থায় ছাত্রী উদ্ধার, চাঞ্চল্য কুষ্টিয়ার মিরপুরে। ২০ বছর আত্মগোপনে থাকা নদির মাফিয়া খ্যাত কাকন বাহিনীর প্রধান, ইঞ্জিনিয়ার কাকন র‍্যাবের হাতে আটক। খুলনা বিভাগীয় প্রেসক্লাবের আলোচনা সভা ও বনভোজন-২০২৬ অনুষ্ঠিত কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলের শুভেচ্ছা । কুষ্টিয়ার মিরপুরে রেলের জমি দখল অভিযোগের কেন্দ্রে শফিকুল ইসলাম, স্টেট অফিসার। মুফতি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা।

আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই : ড. ইউনূস

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সবাই আবু সাঈদ। আবু সাঈদের মা সবার মা। এটা আবু সাঈদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে আবু সাঈদের কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতের পর তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

ইউনূস বলেন, আবু সাঈদ প্রতিটি ঘরেই আছে। যাদের ঘরে সন্তান আছে তারাই এখন বলছে আমি আবু সাঈদ হব এবং তার পথ অনুসরণ করে অনেক সন্তান নিজের জীবন উৎসর্গ করেছে। এখন সবাই প্রতিবাদ করছে। সুতরাং আপনারা খেয়াল রাখবেন কোথাও যেন গোলযোগ না হয়।
তিনি বলেন, দেশের সব সন্তানই আবু সাঈদ। এই সন্তানদের রক্ষা করা এখন আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করতে পারি। আমরা সবাই বাংলাদেশী। আমরা সবাই দাঁড়াব যেমনটা আবু সাঈদ দাঁড়িয়েছে প্রতিবাদে। আমরা আজকে যে উদ্দেশে এসেছি সেটা যেন বাস্তবায়ন করতে পারি।

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অন্যতম সমন্বয়ক আবু সাঈদের কবর জিয়ারত করেন ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে ছিলেন আরো দুই উপদেষ্টা। তারা হলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা দু’জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

জানা গেছে, আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কথা বলা শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি। এরপর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে যাবেন ড. ইউনূস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট