আঃ রহমান ইউনিয়ন প্রতিনিধি,মিরপু
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের একদিন পর জিকে ক্যানেল থেকে আলী হোসেন নামে সাড়ে ৩ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রাম সংলগ্ন ক্যানেলে তার মরদেহ ভেসে ওঠে।
নিহত আলী হোসেন ওই গ্রামের কাতার প্রবাসী রহমত আলী কহনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলের দিকে বাড়ির সামনে খেলাধুলা করছিল আলী হোসেন। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা ক্যানেলপাড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শিশুদের নিরাপদ রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
বুধবার সকালে স্থানীয় লোকজন জিকে ক্যানেলে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ ও পরিবারকে খবর দেয়। পরে সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
রপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, খেলার ছলে জিকে ক্যানেলের পাড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।