1. news@thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক : দৈনিক সূর্যের ডাক
  2. info@www.thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় আবরার ফাহাদ স্টেডিয়ামের এক সদস্যের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন। কুষ্টিয়ার মিরপুর ধুবাইল গ্রামে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জেরে ভ্রাম্যমাণ বিক্রেতার ভ্যানে আগুন। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি শেখ মো: আবু সাঈদ সাধারণ সম্পাদক শাতিল মাহমুদ বিজয়ী। কুষ্টিয়া মিরপুরের (জিকে ক্যানেল) থেকে সাড়ে ৩ বছরের শিশুর লাশ উদ্ধার। বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান ঈদুল আজহা সামনে রেখে হাটে আসছে কোরবানির পশু দেড় বছর পর ফিরলেন টয়া চীনা বিনিয়োগকারীদের আগ্রহ: বাংলাদেশ হতে পারে পরবর্তী ম্যানুফ্যাকচারিং কেন্দ্র।

কুষ্টিয়ায় আবরার ফাহাদ স্টেডিয়ামের এক সদস্যের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে এক সদস্যবিশিষ্ট কমিটি (সদস্য সচিব) বাতিলের

দাবিতে ও নিয়মিত খেলাধুলা আয়োজনের দাবিতে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেছেন জেলার সাধারণ খেলোয়াড়রা। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, শহীদ আবরার ফাহাদ জেলা স্টেডিয়ামে দীর্ঘদিন ধরে ফুটবল, ক্রিকেট ও সাঁতারসহ উল্লেখযোগ্য কোনো টুর্নামেন্ট আয়োজন হচ্ছে না। রাজনৈতিক বিবেচনায় গঠিত আগের কমিটি জেলার ক্রীড়া উন্নয়নে দৃশ্যমান

ভূমিকা রাখতে পারেনি বলেও অভিযোগ করা হয়। খেলোয়াড়রা দাবি করেন, গণঅভ্যুত্থানের পর উপদেষ্টা সরকারের সময়ে দুই দফা অ্যাডহক কমিটি গঠন করা হলেও নানা জটিলতায় তা কার্যকর হয়নি। বর্তমানে সদস্য সচিবকেন্দ্রিক কমিটি ফেডারেশন আয়োজিত এক-দুটি খেলা ছাড়া উল্লেখযোগ্য কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি বলে তারা অভিযোগ তোলেন।

বক্তারা বলেন, কুষ্টিয়া জেলার একাধিক পুরুষ ও নারী ফুটবলার বাংলাদেশ ফুটবল লিগ, প্রথম বিভাগ ও জাতীয় দলে খেলছেন। ক্রিকেটাররাও জাতীয় দল ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ-এ অংশ নিচ্ছেন। এছাড়া সাঁতার, শুটিং, অ্যাথলেটিক্স, ভলিবল ও হ্যান্ডবলসহ বিভিন্ন খেলায় জেলার ক্রীড়াবিদরা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করছেন। কিন্তু জেলায় নিয়মিত খেলার আয়োজন

না থাকায় নতুন প্রজন্ম মাঠ থেকে সরে যাচ্ছে, যা তরুণদের বিপথগামী হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে বলে তারা উল্লেখ করেন।

স্মারকলিপিতে খেলোয়াড়দের পক্ষ থেকে দুটি প্রস্তাবনা তুলে ধরা হয়। প্রথমত, জেলায় নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে প্রতিভাবান খেলোয়াড়দের মাঠে সক্রিয় রাখা। দ্বিতীয়ত, বর্তমান সদস্য সচিবকেন্দ্রিক অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে ক্রীড়া সংস্থার নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান ও সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে নতুন ক্রীড়া বান্ধব অ্যাডহক কমিটি গঠন।

খেলোয়াড়রা আশা প্রকাশ করেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে নতুন গতি ফিরিয়ে আনবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট