1. news@thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক : দৈনিক সূর্যের ডাক
  2. info@www.thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় আবরার ফাহাদ স্টেডিয়ামের এক সদস্যের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন। কুষ্টিয়ার মিরপুর ধুবাইল গ্রামে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জেরে ভ্রাম্যমাণ বিক্রেতার ভ্যানে আগুন। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি শেখ মো: আবু সাঈদ সাধারণ সম্পাদক শাতিল মাহমুদ বিজয়ী। কুষ্টিয়া মিরপুরের (জিকে ক্যানেল) থেকে সাড়ে ৩ বছরের শিশুর লাশ উদ্ধার। বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান ঈদুল আজহা সামনে রেখে হাটে আসছে কোরবানির পশু দেড় বছর পর ফিরলেন টয়া চীনা বিনিয়োগকারীদের আগ্রহ: বাংলাদেশ হতে পারে পরবর্তী ম্যানুফ্যাকচারিং কেন্দ্র।

কুষ্টিয়ার মিরপুর ধুবাইল গ্রামে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জেরে ভ্রাম্যমাণ বিক্রেতার ভ্যানে আগুন।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

 আঃ রহমান                                           ইউনিয়ন প্রতিনিধি,মিরপুর

কুষ্টিয়ার মিরপুর ধুবাইল গ্রাম-এ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক ভ্রাম্যমাণ বাদাম-ছোলা বিক্রেতার ভ্যানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের আগে ও পরে বজলু ও শরিফ নামের দুই ব্যক্তি ভুক্তভোগী বিক্রেতাকে বিভিন্নভাবে হুমকি দেন। অভিযোগ রয়েছে, তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার কারণে তার দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

হুমকির মুখে পড়ে ভুক্তভোগী টানা দুই দিন দোকান বন্ধ রাখেন। পরে পুনরায় ব্যবসা শুরু করলে গভীর রাতে তার ভ্যানে আগুন দেওয়া হয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়।

ভুক্তভোগী বলেন, “আমি একজন সাধারণ ব্যবসায়ী। রাজনৈতিক বিষয় নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। তবুও আমাকে হুমকি দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত আমার একমাত্র আয়ের উৎস পুড়িয়ে দেওয়া হলো।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট