গালিব,খোকসা প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে অবৈধভাবে নির্মিত বাঁধ উচ্ছেদ ও বেড় জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার পরিচালিত মোবাইল কোর্টে খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গড়াই নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বসানো প্রায় ২০০০ মিটার বেড় জাল ধ্বংস করা হয় এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্তকারী বাঁধ অপসারণ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, নদীতে অবৈধভাবে বেড় জাল ও বাঁধ নির্মাণের ফলে মাছের স্বাভাবিক চলাচল ও প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নদী দখল ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান উপজেলা প্রশাসন।