আসন্ন মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় খন্দকার সোহেল ইসলাম।
নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও জোর আলোচনা চলছে চায়ের দোকান, পাড়া-মহল্লা থেকে শুরু করে বিভিন্ন মোড়ে মোড়ে জমে উঠেছে নির্বাচন নিয়ে নানা আলোচনা ও বিশ্লেষণ। মিরপুর উপজেলার অন্তর্ভুক্ত পোড়াদহ ইউনিয়ন চিথলিয়া গ্রামের কৃতী সন্তান ও মিরপুর উপজলার যুব সমাজের আইকন, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজ সেবক, স্বতাধিকারী খন্দকার গ্রুপ সার্ভিসেস প্রা:, সম্পাদক ও প্রকাশক দৈনিক বাংলার কন্ঠ, প্রধান সম্পাদক দৈনিক স্বর্ণযুগ, খুলনা বিভাগীয় প্রেসক্লাব কুষ্টিয়া জেলার শাখার সাধারণ সম্পাদক, সাংবাদিক, খন্দকার সোহেল ইসলাম মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় দলমত নির্বিশেষে সবার কাছে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন। স্থানীয়দের মতে, তরুণ ও সমাজসেবামূলক মানসিকতার একজন জনপ্রতিনিধি খন্দকার সোহেল ইসলাম নির্বাচিত হলে মিরপুর উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে।