1. news@thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক : দৈনিক সূর্যের ডাক
  2. info@www.thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ১নং চিথলিয়া ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আসন্ন মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় খন্দকার সোহেল ইসলাম। কুষ্টিয়া মিরপুর উপজেলার চিথলিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে এমপি আলহাজ্ব আব্দুল গফুরকে সম্মাননা স্মারক প্রদান ও অভিনন্দন। খোকসা উপজেলার, বি-মির্জাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে, ৫টি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই। খোকসায় গড়াই নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ,মোবাইল কোর্ট অভিযানে ২০০০ মিটার বেড় জাল ধ্বংস। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে কুষ্টিয়া -৪ আসনের এমপি আফজাল হোসেন। কুষ্টিয়ার খোকসা গড়াই নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ,মোবাইল কোর্ট অভিযানে ২০০০ মিটার বেড় জাল ধ্বংস। কুষ্টিয়ার ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ।

কুষ্টিয়ার মিরপুরে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছি এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে স্থানীয় সাধারণ জনগণের উদ্যোগে অঞ্জনগাছি গ্রামে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি সম্পূর্ণ ঘটনার প্রেক্ষাপট তুলে না ধরে আংশিকভাবে কেটে প্রচার করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং তাকে ঘিরে অনাকাঙ্ক্ষিত আলোচনা তৈরি হয়েছে।
তিনি বলেন, “ঘটনার পুরো বিষয়টি যদি কেউ মনোযোগ দিয়ে শুনতেন, তাহলে সহজেই প্রকৃত সত্যটি উপলব্ধি করতে পারতেন। ভিডিওটির একটি অংশ কেটে এমনভাবে প্রচার করা হয়েছে, যাতে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা যায় এবং আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কের মধ্যে ফেলা যায়।”
ঘটনার পটভূমি ব্যাখ্যা করে তিনি জানান, অঞ্জনগাছি এলাকায় যে রাস্তার নির্মাণকাজ চলছে, সেটি অন্য একজন ঠিকাদারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ব্যক্তিগত পরিচয়ের সূত্রে ওই ঠিকাদার তার কাছ থেকেই ইট সংগ্রহ করেন। ঘটনার দিন ঠিকাদার প্রায় দুই ট্রলি ভাঙা ইট সরবরাহের জন্য অর্ডার দেন। প্রথম ট্রলি ইট সরবরাহের পর দ্বিতীয়বার ইট পৌঁছে দিতে গেলে কিছু স্থানীয় যুবক তার ড্রাইভারকে মারধরের হুমকি দেয়। এতে সেখানে সাময়িক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরবর্তীতে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। এ সময় তিনি স্পষ্টভাবে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা অন্যায় বরদাশত করা হবে না। রাস্তা নির্মাণ একটি জনস্বার্থ সংশ্লিষ্ট কাজ এবং সেটি ভালো ও টেকসইভাবে নির্মাণ হওয়া সবারই কাম্য।
হাজী মোহাম্মদ আব্দুল মান্নান আরও বলেন, রাস্তার নির্মাণকাজের গুণগত মান তদারকির দায়িত্ব সংশ্লিষ্ট প্রকৌশলীদের। তাদের নির্দেশনা ও তত্ত্বাবধান অনুযায়ী কাজ পরিচালিত হচ্ছে। স্থানীয় কারও যদি কোথাও কোনো ত্রুটি বা অসংগতি মনে হয়, তবে তা নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করাই হবে সবচেয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য পন্থা।
তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে, যাতে তার ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ বিষয়ে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আপনারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরবেন। কারণ এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
তিনি আরও বলেন, “আমি একজন ব্যবসায়ী মানুষ। অসৎ উপায়ে অর্থ উপার্জনের কোনো নজির অতীতেও আমার ছিল না, ভবিষ্যতেও থাকবে না—এটাই আমার দৃঢ় অঙ্গীকার।”
সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি দল-মত নির্বিশেষে এলাকার সকল মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচন বা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে এলাকায় যেন কোনো ধরনের বিভেদ, সংঘাত বা হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি না হয়—সে প্রত্যাশাও ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট