
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের খাজানগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী দানবীর মোঃ মজনুর রহমান এর উদ্যোগে অসহায় গরিব দুঃখী মানুষ ও কবরখনন কারীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বটতৈল এলাকায় লুঙ্গি, পাঞ্জাবি, ঈদ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: মজনুর রহমানের সহধর্মিনী, বটতৈল ইউনিয়ন পরিষদের, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিয়া খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি। সাধারন মানুষের মাঝে লুঙ্গি, পাঞ্জাবি, ঈদ সামগ্রী বিতরণ করায় এলাকাতে প্রশংসায় ভাসছেন দানবীর মোঃ মজনুর রহমান। এলাকাবাসী বলছেন অনেক ধনাঢ্য ব্যক্তি থাকা সত্বেও তিনি গোরখদকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন যা আনন্দের বিষয়। এলাকাবাসী তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন মোঃ মজনুর রহমানের আসলেই মানবতার ফেরিওয়ালা।