পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১নং চিথলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১নং চিথলিয়া ইউনিয়ন শাখার যুব ও ক্রীয়া বিভাগের সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্মসংযম, ধৈর্য ও তাকওয়া অর্জনের যে শিক্ষা আমরা লাভ করি, পবিত্র ঈদুল ফিতর সেই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করার এক অনন্য সুযোগ এনে দেয়। ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও উল্লেখ করেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
মোঃ আব্দুর রহমান দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বলেন, আমরা যেন ইসলামের ন্যায়-নীতি ও আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, সুখী ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি।
পরিশেষে তিনি বলেন “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ। ঈদ মোবারক।”