প্রেসবিজ্ঞপ্তি:
গতকাল বিকাল আনুমানিক ৫ঘটিকার সময় দৌলৎদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস ডুবির ঘটনায় ৪০ জনের মরদেহ এখনো পানির নিচে আছে এ সংবাদ দিয়েছে ফায়ার সাভিসের উদ্ধারকারী টিম হামজা। আমরা এ ঘটনায় "মিরপুর উপজেলা প্রেসক্লাবের" পক্ষ থেকে সকলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভুতি প্রকাশ করছি । সেই সাথে মহান আল্লাহর দরবারে দোয়া করছি যেন, সকলকে শহীদী মৃত্যুর মর্যাদা দান করেন আমিন।
শোকান্তে:-
মো: শামসুল হক, সভাপতি, মিরপুর উপজেলা প্রেসক্লাব
খন্দকার মো: রিপন, সাধারণ সম্পাদক, মিরপুর উপজেলা প্রেসক্লাব।