1. news@thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক : দৈনিক সূর্যের ডাক
  2. info@www.thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা। মিরপুর উপজেলা প্রেসক্লাবের শোক। কুষ্টিয়ায় মিরপুর মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ঈদের বাজারে এসে ভ্যানের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আমলা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ২০২৬ ইং খোকসা মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন আইনমন্ত্রী ঈদ উপহার বিতরণ করছেন মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো: মজনুর রহমান। মিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কুষ্টিয়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, হামলা ও ভাঙচুরের অভিযোগ চিথলিয়া সাগর আদর্শ ডিগ্রী কলেজে জামায়াতে ইসলামীর আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মুফতি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা।

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মুফতি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা।

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে অশালীন মন্তব্য করায় জামায়াত নেতা ও কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে জড়িত। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে নাস্তিক বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এবং তার ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেন। এতে মন্ত্রীর ১শ কোটি টাকার মানহানি হয়েছে।

বাদীর আইনজীবী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যে সিরাজগঞ্জসহ সারা দেশের মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা এই মামলায় আসামির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়েছে। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজি ও তথ্য-উপাত্ত আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

এদিকে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও বিএনপি নেতারা আমির হামজার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।

তাদের মতে, একজন সজ্জন রাজনীতিক ও প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের নির্লজ্জ মিথ্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট