
(মিরপুর প্রতিনিধি আব্দুর রহমান)
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আরাফাত আমান আজিজকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে মিরপুর উপজেলা প্রেসক্লাব।০১/০৪/২০২৬ইং (বুধবার ) দুপুরে মিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ,শামসুল হক,সাধারণ সম্পাদক খন্দকার রিপন,সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সম্পাদক রফিকুল ইসলাম দত্ত, প্রচার সম্পাদক মোঃ আশিক আলী, সদস্য মোঃ জিয়ারুল ইসলাম, আব্দুল খালেক শেখ, আব্দুল আল মামুন,আসাদুল ইসলাম, আব্দুর রহমান, সুমন শাহ,মোস্তাফিজুর রহমান, সবুজ আহমেদ, সহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার দায়িত্ব গ্রহণকে স্বাগত জানান। বরণ অনুষ্ঠানে বলেন, নবাগত ইউএনওর নেতৃত্বে মিরপুর উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।এ সময় ইউএনও আরাফাত আমান আজিজ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি মিরপুর উপজেলার উন্নয়ন ও জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে সকলের অংশগ্রহণে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।