1. news@thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক : দৈনিক সূর্যের ডাক
  2. info@www.thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চিথলিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার খোকশায় ট্রাকের চাকা বিস্ফোরণে চালক নিহত। কুষ্টিয়া দৌলতপুরে কোরআন অবমাননার অভিযোগ ঘিরে সহিংসতা, দরবারে হামলা ও পীর নিহত। সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সানজিদা লিটা। খোকসায় কবরস্থানের মাটি ভরাট করা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫। অজ্ঞান অবস্থায় ছাত্রী উদ্ধার, চাঞ্চল্য কুষ্টিয়ার মিরপুরে। ২০ বছর আত্মগোপনে থাকা নদির মাফিয়া খ্যাত কাকন বাহিনীর প্রধান, ইঞ্জিনিয়ার কাকন র‍্যাবের হাতে আটক। খুলনা বিভাগীয় প্রেসক্লাবের আলোচনা সভা ও বনভোজন-২০২৬ অনুষ্ঠিত কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলের শুভেচ্ছা । কুষ্টিয়ার মিরপুরে রেলের জমি দখল অভিযোগের কেন্দ্রে শফিকুল ইসলাম, স্টেট অফিসার।

কুষ্টিয়ায় মাহে রমজানে কুরআন বিতরণ, ইফতার ও দোয়া মাহফিলে আধ্যাত্মিক আবহ।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানকে ঘিরে কুষ্টিয়ায় ধর্মীয় অনুভূতি, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের এক অনুপম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। “মদোসর কুরআনের পাখিদের মধ্যে ইফতার সামগ্রী ও কুরআন বিতরণ কর্মসূচী-২০২৬” শীর্ষক আয়োজনে কুরআন শরীফ বিতরণ, ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এক হৃদয়ছোঁয়া আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। মানবিক সংগঠন “একটু পাশে দাঁড়াই”-এর সৌজন্যে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী দক্ষিণপাড়া রেগুলেটর মোড় এলাকায় অবস্থিত মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়া ও এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। রমজানের পবিত্র আবহে এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে নতুন প্রেরণা জাগায়।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। পরে ধর্মীয় আলোচনা, দোয়া ও মোনাজাতে রমজানের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। তারা বলেন, রমজান কেবল সংযমের মাস নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবকল্যাণে আত্মনিয়োগের এক অনন্য সুযোগ। সমাজের বিত্তবানদের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক সংগঠন “একটু পাশে দাঁড়াই”-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জালাল উদ্দিন রুমি, প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক পাভেলসহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল ইসলাম। মাদ্রাসার সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, প্রধান হাফেজ আল আমিন হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ । বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুস সামাদ। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়। ইফতারের পূর্বমুহূর্তে মাদ্রাসা প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থী, এতিমখানার কোমলমতি শিশুরা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী। সবার মাঝে ছিল সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক অপার বন্ধন।
স্থানীয় সুধীজনরা বলেন, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে। মানবিক সংগঠন “একটু পাশে দাঁড়াই”-এর এ মহতী প্রয়াস রমজানের চেতনা ধারণ করে ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাই সবার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট