
আ: রহমান ইউনিয়ন প্রতিনিধি:
গত ২৬শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টার সময় কুষ্টিয়া মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের গোবিন্দ গুনিয়া গ্রামের ভিটার মাঠে নিজ তামাকের ক্ষেত থেকে তামাক পাতা সংগ্রহ করতে গেলে আগে থেকে ওত পেতে থাকা প্রতি পক্ষ আওয়ামী লীগের লোকজন লাঠি শোটা ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা করে মোঃ হাবিল মন্ডল ও তার ছেলে মোঃ জুবায়ের রহমান কে গুরুতর আহত করে।
আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রমণ কারীরা হলো – তবেজ মিস্ত্রির ছেলে আব্দুল খালেক (৬০) হাসেম মিস্ত্রি (৫৫) আসমত আলী(৫০)
ছাপু মিস্ত্রির ছেলে জনি(৩৫) রনি (৩০)
হাসেম মিস্ত্রির ছেলে মিঠন (২৮)
মৃত মাহাবুল মিস্ত্রির লিটন (৫৫) টোকন(৪০) শরিফ (৩৫)।
উল্লেখ্য যে, ভিটার মাঠের অদুরে অবস্থিত একটি পুকুরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন উক্ত আওয়ামী লীগের ব্যক্তি বর্গের অবৈধভাবে দখলে থাকা পুকুরটির প্রকৃত মালিক গণ দখল নিয়ে নেওয়ার পর উভয় পক্ষের মধ্যে চরম বিরোধ চলে আসছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।