
গালিব, খোকসা প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বি- মির্জাপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং কয়েকটি ঘর আগুনে পুড়ে যায়।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে খোকসা উপজেলার, বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে দিশেহারা অবস্থায় রয়েছে।
স্থানীয়রা জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।