
(মিরপুর উপজেলা প্রতিনিধি: আঃ রহমান.)
০৭/০৩/২০২৬ ইং শনিবার কুষ্টিয়া জেলার মিরপুর–ভেড়ামারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর এমপি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে চিথলিয়া দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ। সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে চিথলিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষক -শিক্ষিকা ও কর্মচারী এমপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় তারা তাঁর নির্বাচনে বিজয় লাভ করায় গভীর আনন্দ প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন। চিথলিয়া দাখিল মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আলহাজ্ব আব্দুল গফুর এমপি দীর্ঘদিন ধরে মিরপুর–ভেড়ামারা এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে শিক্ষা খাতের উন্নয়ন ও ধর্মীয় শিক্ষার প্রসারে তাঁর আন্তরিক প্রচেষ্টা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। তারা আরও আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে মিরপুর–ভেড়ামারা অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। একই সঙ্গে চিথলিয়া দাখিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে চিথলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর এমপি মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।