1. news@thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক : দৈনিক সূর্যের ডাক
  2. info@www.thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ১নং চিথলিয়া ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আসন্ন মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় খন্দকার সোহেল ইসলাম। কুষ্টিয়া মিরপুর উপজেলার চিথলিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে এমপি আলহাজ্ব আব্দুল গফুরকে সম্মাননা স্মারক প্রদান ও অভিনন্দন। খোকসা উপজেলার, বি-মির্জাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে, ৫টি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই। খোকসায় গড়াই নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ,মোবাইল কোর্ট অভিযানে ২০০০ মিটার বেড় জাল ধ্বংস। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে কুষ্টিয়া -৪ আসনের এমপি আফজাল হোসেন। কুষ্টিয়ার খোকসা গড়াই নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ,মোবাইল কোর্ট অভিযানে ২০০০ মিটার বেড় জাল ধ্বংস। কুষ্টিয়ার ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ।

১নং চিথলিয়া ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

(মিরপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রহমান)

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১নং চিথলিয়া ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিতি ছিলেন,মিরপুর উপজেলার যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জনাব,আরিফুল ইসলাম এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিতি ছিলেন ১নং চিথলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নেছার আহমেদ ও মিরপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সাংগঠনিক সম্পাদক আল জুবায়ের নাঈম, ১নং চিথলিয়া ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ সময় সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যুব সমাজকে নৈতিক ও আদর্শিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, সমাজের উন্নয়ন ও কল্যাণে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং এলাকার উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুব ও ক্রীড়া বিভাগের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট