1. news@thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক : দৈনিক সূর্যের ডাক
  2. info@www.thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অজ্ঞান অবস্থায় ছাত্রী উদ্ধার, চাঞ্চল্য কুষ্টিয়ার মিরপুরে। ২০ বছর আত্মগোপনে থাকা নদির মাফিয়া খ্যাত কাকন বাহিনীর প্রধান, ইঞ্জিনিয়ার কাকন র‍্যাবের হাতে আটক। খুলনা বিভাগীয় প্রেসক্লাবের আলোচনা সভা ও বনভোজন-২০২৬ অনুষ্ঠিত কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলের শুভেচ্ছা । কুষ্টিয়ার মিরপুরে রেলের জমি দখল অভিযোগের কেন্দ্রে শফিকুল ইসলাম, স্টেট অফিসার। মুফতি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা। মিরপুর উপজেলা প্রেসক্লাবের শোক। কুষ্টিয়ায় মিরপুর মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ঈদের বাজারে এসে ভ্যানের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আমলা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ২০২৬ ইং

অজ্ঞান অবস্থায় ছাত্রী উদ্ধার, চাঞ্চল্য কুষ্টিয়ার মিরপুরে।

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

(মিরপুর প্রতিনিধি আঃ রহমান)

কুষ্টিয়ার মিরপুর উপজেলার- বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় থেকে জিম খাতুন নামের এক ছাত্রীকে অজ্ঞান ও মুখে টেপ লাগানো অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মোছাঃ জিম খাতুন মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর গ্রামের মুস্তাকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে এস.এস.সি’র বিদায় অনুষ্ঠানে যায় জিম খাতুন। উক্ত অনুষ্ঠান শেষ হলেও জিম বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোঁজা-খুঁজি শুরু করে। অনেক খোঁজা-খুঁজির পরও তাকে না পেয়ে রাত ৮ টার দিকে বিদ্যালয়ের পিয়নের কাছে বিদ্যালয়ে মেয়েটিকে দেখেছে কি-না জানতে চায় এবং স্কুলে আটকা পড়েছে কি-না দেখতে চায় ।

কিন্তু বিদ্যালয়ের পিয়ন সরাসরি বলে বিদ্যালয় কেউ নেই এবং বিদ্যালয়ের চাবি দেওয়া যাবে না। অনেক বিতর্কের পর গ্রামবাসী এক পর্যায়ে বিদ্যালয়ের পিয়নের কাছ থেকে চাবি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন।

খোঁজা-খুঁজির এক পর্যায়ে গ্রামবাসী দেখতে পান মেয়েটি অজ্ঞান ও মুখে টেপ লাগানো অবস্থায় তিন তলায় একটি রুমে পড়ে আছে। তখন তারা মেয়েটিকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়েটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট