1. news@thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক : দৈনিক সূর্যের ডাক
  2. info@www.thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া মিরপুরে ছেলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন কুষ্টিয়া কেপিসি’ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। আহবায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ চিথলিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার খোকশায় ট্রাকের চাকা বিস্ফোরণে চালক নিহত। কুষ্টিয়া দৌলতপুরে কোরআন অবমাননার অভিযোগ ঘিরে সহিংসতা, দরবারে হামলা ও পীর নিহত। সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সানজিদা লিটা। খোকসায় কবরস্থানের মাটি ভরাট করা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫। অজ্ঞান অবস্থায় ছাত্রী উদ্ধার, চাঞ্চল্য কুষ্টিয়ার মিরপুরে। ২০ বছর আত্মগোপনে থাকা নদির মাফিয়া খ্যাত কাকন বাহিনীর প্রধান, ইঞ্জিনিয়ার কাকন র‍্যাবের হাতে আটক। খুলনা বিভাগীয় প্রেসক্লাবের আলোচনা সভা ও বনভোজন-২০২৬ অনুষ্ঠিত

কুষ্টিয়া কেপিসি’ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। আহবায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহি কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল শনিবাব সকাল ১১টায় শহরের একটি রেষ্টুরেন্টে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।ভারপ্রাপ্ত সভাপতি মীর আল আরেফিন বাবু’র সভাপতিত্বে সাধারণ সভা শুরুর পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ক্লাবের বার্ষিক আয় ব্যয় তুলে ধরেন।নির্বাচিত বর্তমান নির্বাহি কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে সাধারণ সভা থেকে আহবায়ক কমিটি গঠন করা হয়। সাধারণ সভা মোট ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন। এতে সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মীর আল আরেফিন বাবু আহবায়ক মনোনীত হয়েছেন। সদস্য সচিব মনোনীত হয়েছেন জাতীয় দৈনিক আমাদের পত্রিকা’র সম্পাদক ইউসুফ আলী।তিনজন যুগ্ম আহবায়ক যথাক্রমে প্রভাষণ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম রেজা, দৈনিক মাতৃভাষা পত্রিকার জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল।সদস্য মনোনীত হয়েছেন দৈনিক হিসনাবানী পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান লিপটন, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক কামরুন্নাহার খান, ঢাকা টাইমস এর জেলা প্রতিনিধি এইচ এম বেলাল, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি চাঁদ আলী, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি সেলিম রেজা রনি, দৈনিক একুশের সংবাদ এর জেলা প্রতিনিধি আখতার উন নবী মনা, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি হাফিজুর রহমান জীবন, জাগরনি টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিব আলী, দৈনিক প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি জীবন মাহমুদ ডাবলু, সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি আরিফ খন্দকার, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আল-আমিন, দৈনিক নওরোজ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মুস্তাফিজুর রহমান মারুফ, দৈনিক আমাদের পত্রিকার জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম মিলন, দৈনিক রূপকার পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার ফশিউর রহমান জন।এই কমিটি তিন মাসের মধ্যে ক্লাবের নির্বাচন সম্পন্ন করার যাবতীয় কার্যক্রম পরিচালিত করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট