1. news@thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক : দৈনিক সূর্যের ডাক
  2. info@www.thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া মিরপুরে ছেলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন কুষ্টিয়া কেপিসি’ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। আহবায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ চিথলিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার খোকশায় ট্রাকের চাকা বিস্ফোরণে চালক নিহত। কুষ্টিয়া দৌলতপুরে কোরআন অবমাননার অভিযোগ ঘিরে সহিংসতা, দরবারে হামলা ও পীর নিহত। সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সানজিদা লিটা। খোকসায় কবরস্থানের মাটি ভরাট করা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫। অজ্ঞান অবস্থায় ছাত্রী উদ্ধার, চাঞ্চল্য কুষ্টিয়ার মিরপুরে। ২০ বছর আত্মগোপনে থাকা নদির মাফিয়া খ্যাত কাকন বাহিনীর প্রধান, ইঞ্জিনিয়ার কাকন র‍্যাবের হাতে আটক। খুলনা বিভাগীয় প্রেসক্লাবের আলোচনা সভা ও বনভোজন-২০২৬ অনুষ্ঠিত

কুষ্টিয়া মিরপুরে ছেলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ছেলে হত্যা মামলার প্রধান আসামি এখনো গ্রেপ্তার না হওয়া এবং বিচার প্রক্রিয়ার ধীরগতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নিহত রানা মালিথার পরিবার। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় মিরপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নিহতের পিতা মো. আব্দুল্লাহ মালিথা লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর এলাকার তরুণ রানা মালিথা হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক আসামি গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত ব্যক্তি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এতে করে ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও মামলার তদন্ত ও বিচার কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। এতে করে ভুক্তভোগী পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে এবং ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে শঙ্কা ক্রমেই বাড়ছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রধান আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করারও দাবি জানান তিনি।

এসময় নিহতের পরিবারের সদস্যরা আবেগঘন পরিবেশে তাদের বেদনার কথা তুলে ধরেন এবং দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে পরিবারটি তাদের সন্তানের হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট