
(মিরপুর প্রতিনিধি আব্দুর রহমান)
মিরপুর উপজেলা এর ৮ নং ছাতিয়ান ইউনিয়নের সোন্দাহ গ্রামে আজ (২০ এপ্রিল ২০২৬) মিঞ্জু (২০)নামের এক নববধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আজ বিকেলে মিঞ্জু (২০) পিতা বিক্স মন্ডল ওই নববধূ নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় তিনি ঘরে একাই ছিলেন বলে জানা গেছে।পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে সন্দেহ হলে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাক দিয়ে খুলে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।খবর পেয়ে স্থানীয় সোন্দাহ পুলিশ ক্যাম্প ইনচার্জ জালাল উদ্দিন এবং তার টিম সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।পরিবারের সদস্যরা জানান, হঠাৎ এমন ঘটনার পেছনের কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন। তবে পারিবারিক কলহ, দাম্পত্য জীবনের কোনো জটিলতা বা মানসিক চাপের বিষয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারেননি।এদিকে স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে রহস্যজনক হিসেবে দেখছেন এবং এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তাদের মতে, প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।এ বিষয়ে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। যদি কোনো ধরনের অপরাধের আলামত পাওয়া যায়, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মর্মান্তিক এই ঘটনায় পুরো সোন্দাহ গ্রামে শোকের ছায়া বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।