1. news@thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক : দৈনিক সূর্যের ডাক
  2. info@www.thedailyshurjerdak.com : দৈনিক সূর্যের ডাক :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ শৈলকুপার মাধবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আহত ১০ ঝিনাইদহ শৈলকুপার মাধবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আহত ১০। কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ জন নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ। কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে নৌপুলিশের সাথে চরমপন্থী কাকন বাহিনীর সাথে গোলাগুলি। ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ। কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার মিরপুরে নববধূর রহস্যজনক আত্মহত্যা। কুষ্টিয়া মিরপুরে ছেলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন কুষ্টিয়া কেপিসি’ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। আহবায়ক বাবু, সদস্য সচিব ইউসুফ চিথলিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার খোকশায় ট্রাকের চাকা বিস্ফোরণে চালক নিহত।

ঝিনাইদহ শৈলকুপার মাধবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আহত ১০।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

রাসেল, শৈলকুপা প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে গ্রামের খালপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুরীর সমর্থক ও শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় জাহিদপক্ষের এক সমর্থককে মারধরের ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার সকালে সেই ঘটনার জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি জানান, হাসপাতালে আনার আগেই মোহন শেখের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আব্বাস শেখ নামের একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট